Chhichhore | Chhichhore full movie | Chhichhore full movie download | Chhichhore full movie Hindi | Chhichhore HD

0

 

লাইফে আমরা এমন কিছু মুভি পাই, যার রেশ সারাজীবন থেকে যায়। জীবনে ব্যর্থ হলেই কি সব শেষ? নাকি একটা একাডেমিক রেজাল্ট আপনার জীবনের মূল্য বহন করে?


Movie: Chhichhore (2019)
RunTime: 2h 23m.
Genre: Comedy, Drama, Romance, Reality
Imdb rating: 8.3/10
Personal Rating: 9/10

নিতেশ তিওয়ারি সত্যিই হয়তো যাদু জানেন। না হলে কি এই মুভির মত এমন ম্যাজিক্যাল মুভি কিভাবে বানালেন। জীবন মানেই আমরা বুঝি সফলতা আর সফলতা। যে সফল না সমাজে তার কোনো দাম নেই। আচ্ছা একটা কথা বলুন তো, সফলতা কি চাইলেও পাওয়া যায়? আর যারা ব্যর্থ তারা কি ইচ্ছে করেই ব্যর্থ থাকতে চায়? উত্তর অবশ্যই হবে "না" আসলে দোষটা ইন্ডিভিজুয়্যাল কারোইনা। দোষটা আমাদের সামাজিক সিস্টেমের। আমাদের আশে পাশে কেও কোনোকিছুতে ব্যর্থ হলেই আমরা তাকে নিয়ে হাসি - ঠাট্টা - কটু কথা শোনানো কিংবা তার সাথে অন্যদের তুলনা করতে লেগে যাই। হোক সেটা পড়ালেখায় কিংবা ক্যারিয়ার অথবা সাংসারিক জীবন। যেটাই হোক না কেনো আমরা তাকে বাধ্য করি হয়তো প্রচন্ড মানসিক যন্ত্রণার মধ্যে বাঁচতে অথবা সুইসাইড করতে।

Chhichhore full movie download link.....


এই মুভির গল্পটাও ঠিক এমন। একটা টপ লেভেলের ইঞ্জিনিয়ারিং কলেজের ৬ জন লুজারকে নিয়ে এই মুভিটা। সবসময় কি জিতলেই জেতা হয়? কিছু সময় হারলেও জেতা হয়ে যায়। এটা ডিপেন্ড করে আপনি কিসের জন্য লড়ছিলেন, সম্মান নাকি সফলতা? এই মুভিটা আপনাকে এটাই শেখাবে কখনোই হার মানতে নেই। হেরে গেলেও বীরের মত লড়াই করে হারতে। নিজের যতটুকু আছে তা দিয়েই পুরো দমে চেষ্টা করতে। কারণ, যে চেষ্টা করে সে হেরেও পরাজিত হয় না।

মুভিতে সবার অভিনয় খুব দারুণ ছিলো। এক পলকের জন্যও আপনার মনে হবেনা স্কিপ করার কথা বরং আপনি আরো চাইবেন গল্পটা সামনে কি হলো সেটা জানতে। মুভিটা যেমন আপনাকে হাসাবে, ঠিক তেমনি ইমোশনাল করেও তুলবে। বন্ধুত্ব আসলে কি তা এই মুভিতে খুব সুন্দরভাবেই দেখানো হয়েছে। ভালোবাসা, ইমোশন, কমেডি, জেদ সব কিছুই ডিরেক্টর খুব নিখুঁতভাবে উপস্থাপন করেছেন, যা দেখতে আপনার দারুণ ভালো লাগবে। সুশান্ত সিং রাজপুত, ভারুন শার্মা, প্রাতিক পাটেল, তাহির রাজ, নাভিন পলিশেট্টি, তুশার পান্ডে, সাহারস কুমার শুকলা আর শ্রাদ্ধা কাপুরের অভিনয়ে আপনি ভুলেই যাবেন যে আপনি মুভি দেখছেন। মনে হবে আপনি একদম মুভির ভেতরের জগৎটায় ওদের আশে পাশেই ঘুরছেন আর দেখছেন।

গল্পটা খুবই ইউনিক আর সুন্দর। আপনি দেখলে আপনি নিজেই ভাববেন আমি কেনো এই মুভিটি আগে দেখলাম না। যারা এখনো দেখেননি একটা আর্ট মিস করছেন আপনারা। যারা হতাশায় ভুগছেন তাদের জন্য এই মুভিটা হতাশা কিলার হিসেবে ভালো কাজে দিবে। বিশেষ করে যারা SSC বা HSC বা এডমিশন পরীক্ষা দিবেন, আপনাদের মাস্ট এই মুভিটা দেখা উচিত। তাই দেরি না করে দেখে ফেলুন নিতেশ তিওয়ারির এই ম্যাজিক্যাল সিনেমাটি।
ভুল-ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।
Happy Watching #CHHICHHORE

Post a Comment

0Comments
Post a Comment (0)