ট্রেন্ডে থাকা স্প্যানিশ মুভি MY FAULT
Movie: My Fault
Spanish Name: Culpa Mia
Initial release: June 8,2023
Language: Spanish
Genre: Romantic
Duration: 1h 57m
IMDB Rating: 6.2/10
Personal Rating: 5.5/10
My Fault মুভিটি স্প্যানিশ রোমান্টিক মুভি। মুভিটা মাস দুয়েক আগে রিলিজ হয়। এই মুভিতে প্রধানত দুটি চরিত্র দেখা যায়। মুভিটির নায়িকার নাম Noah এবং নায়ক হিসাবে Nick. এছাড়া আরও কিছু চরিত্র ছিল যেগুলো কাহিনী চলমান রাখতে ভূমিকা রাখে। এ মুভিতে টিপিক্যাল কোনো ভিলেন ছিলনা। মানে আমরা যেসব ভিলেন দেখতে সচারচর অভ্যাস্ত, সেইরকম কোনো ভিলেন না।
My Fault movie hindi download link
মুভি নিয়ে আলোচনা করতে গেলে অনেক কিছু বলা যাবে। তবে সংক্ষেপে বলা চলে মুভিটি নোয়া আর নিককে নিয়ে। দুই সৎ ভাই-বোনের মধ্যকার ঝগড়া, হিংসা, খুনসুটি ভালোবাসা এটা নিয়ে মূল কাহিনী। আর মুভির মধ্যে আহামরি কোনো অ্যাকশন সিন নেই। কিছু কিছু সিনে হয়তো অ্যাকশন আছে, তবে সেগুলো খুবই কম সময়ের জন্য। আর যারা ট্রেজেডি পছন্দ করেন, তাদের জন্য এই মুভি না। কারণ এইখানে ট্রেজেডি নেই বললেই চলে। এরচেয়ে বেশি এইখানে দুই সৎ ভাই-বোনের মধ্যে হিংসা, রোমান্স এইগুলোই দেখবেন। মানে ওভারোল পুরোটাই রোমান্টিক। যেটাকে সহজ কথায় বলে টিপিক্যাল রোমান্টিক মুভি।
আর একটা কথা, এ মুভিতে এডাল্ট সিনে ভরপুর। কিসিং সিন থেকে শুরু করে 18+ অনেক সিনই আছে যেগুলো আপত্তিকর অবস্থায় ফেলতে পারে আপনাকে। সুতরাং মুভিটা দেখার আগে ধরেই নিবেন যে, এইখানে এইসব সিন অহরহ থাকবে।
খারাপ লাগার মতো অনেককিছুই ছিল মুভিতে। যেমন এতো এডাল্ট সিন না দিয়ে বরং ক্লাসিক্যাল রোমান্টিক করা যেতো, কাহিনীটাকে আরো ইউনিক করা যেতো। টিপিক্যাল এসব সিন দিয়ে ভরপুর। আর কিছু জায়গায় হুদায় মুভিটার সময় লম্বা করছে। তাছাড়া, এ মুভি দেখে যা বুঝলাম, শুধুমাত্র বোরিং সময় কাটানো বা ট্রেন্ডিংয়ে গা ভাসানোর মতো মুভি এটা।
সবশেষে,ভালো খারাপ দুই দিকই আছে মুভিটার। অনেকের কাছেই ভালো লেগেছে মুভিটা। আবার আমার মতো অনেকের ওইরকম আহামরি লাগেনাই। শুধু এটাই বলবো, হতাশা ছিল এই মুভিটি।
#My_Fault
#Spanish_movie
#Hollywood_movie
