Neelakasham Pachakadal Chuvanna Bhoomi | Neelakasham Pachakadal Chuvanna Bhoomi full movie | Malayalam movie

0


🎬Movie Name: Neelakasham Pachakadal Chuvanna Bhoomi
🎭Genre: Drama,Adventure
❤️Director: Sameer Thahir
💙Language: Malayalam(Hindi Available)
🔰Imdb: 7.6/10

আপনি আপনার প্রিয় মানুষটাকে কতটুকু ভালোবাসেন এবং তাকে পাওয়ার জন্য কি করতে পারবেন?মুভিতে কাসি নামের এক যুবক তার বন্ধুকে নিয়ে বাইক ট্রিপে কেরেলা থেকে নাগালান্ড প্রায় আটটা রাজ্য পারি দেয়ার জন্য যাত্রা শুরু করে শুধু মাত্র তার প্রিয় মানুষটাকে ফিরে পাবার জন্য।

কেননা সে মুসলিম আর তার প্রিয় মানুষটি বৌদ্ধ হওয়ায় বাসা থেকে মেনে নেয় না। এই আটটি রাজ্য যাত্রা পথে অনেক ঘটনারই না সম্মুখীন হইছে কাশি আর তার বন্ধু সুনি এবং কত কালচারের সাথেই না পরিচিত হলো,এক পর্যায়ে মায়ের অসুস্থতার খবর আসায় সে অনেকটা ভেঙ্গে পরে কারণ তখন মায়ের কাছে যাবে নাকি প্রিয় মানুষের কাছে যাবে বুঝতে পারতেছিলো না পরে কি হলো জানতে হলে দেখতে বসে পড়ুন মুভিটা।

ব্যাক্তিগত মতামত: মুভির নামটা অনেক বড় এবং নামের অর্থটাও খুব সুন্দর তাই নাম দেখে মুভি ইগ্নোর করলে অনেক সুন্দর একটা মুভি মিস করতে চলেছেন। পুরো সিনেমাজুড়ে আটটি রাজ্যের মনমুগ্ধকর লোকেশন আপনার নজর কাড়তে বাধ্য,এতো সুন্দর লোকেশনে রোড ট্রিপ যে কারো স্বপ্নের মতো মনে হবে।

মুভি দেখার পর আপনার অজান্তেই মনে ধরবে মোটর সাইকেল নিয়ে এক অজানা গন্তব্যে বেড়িয়ে পরতে।সাথে যদি সুনির মতো একজন বন্ধু পেয়ে যান ট্রিপে তাহলে তো সোনায় সোহাগা। যারা ভ্রমণ পছন্দ করেন তাদের জন্য মাস্ট ওয়াচ কারণ মুভিতে পাবেন মনোমুগ্ধকর সিনেমাটোগ্রাফি সেই সাথে চোখ ধাধানো লোকেশন এবং অসাধারণ বিজিএম,আর সবার অভিনয় ও ছিলো একদম নেচারাল,বিশেষ করে দুল্কার সালমান এর স্ক্রিপ্ট চয়েসের প্রশংসা করতে ভুলবেন না।

Neelakasham Pachakadal Chuvanna


মুভিতে যখন "তোমায় রিদ মাঝারে রাখবো ছেড়ে দিবো না" গানটা শুনবেন আলাদা একটা শান্তি অনুভব করবেন। সর্বশেষে বলতে চাই সিনেমাটি না দেখতে চাইলে দেখতে পারেন আশা করি ২ ঘন্টা ২০ মিনিট বৃথা যাবে না আপনার।।
Personal Ratting: 8/10
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)