যারা গ্যাংস্টার টাইপের সিরিজ পছন্দ করেন তাদের জন্য এই সিরিজটা হাইলি রিকোমেন্ড
হালকা স্পয়লার
পশ্চিমবঙ্গের সুন্দরবনে একজন পুলিশ অফিসার মারা গেছে এবং সেখানকার একজন পুলিশ অফিসার তদন্ত করে জানতে পারে যে এই খুনের পিছনে দুই জন আদিবাসী মেয়ে জড়িত রয়েছে এবং বর্তমানে তারা মানালিতে নাচনেওয়ালি হিসেবে পালিয়ে গিয়েছে । অন্যদিকে মানালিতে একজন ভিআইপি পরিবারের একমাত্র ছেলের বিয়ে হচ্ছে এবং সেই বিয়ের ভিডিও করতে শহর থেকে কয়েকজন ফ্রেন্ড এসেছে ।
একদিন রাতে বিয়ের অনুষ্ঠানের সময় নাচনেওয়ালির একটি মেয়েকে মেরে ফেলে সেই পরিবারের পিতা এবং তা রেকড হয় রিশী নামে একজনের ক্যামেরায় । কিন্তু সেই পরিবার ছিলো ঐ এলাকার অনেক প্রভাবশালী। এর পরে কি হয় তা জানতে দেখতে হবে আপনাকে এই সিরিজটি ।
সিরিজটা দেখার সময় একদম বাস্তবের মতো গ্যাংস্টার টাইপের ফিলিং পাবেন। একটা প্রভাবশালী পরিবার কতটা শক্তি শালী হয় তা এই সিরিজ দেখলে বুঝতে পারবেন। এর প্রথম সিজন টা শুরু থেকে শেষ পর্যন্ত একশন এবং থ্রিলস এ ভরা ছিলো কিন্তু দ্বিতীয় সিজনে থ্রিলস একটু কম ছিলো ।
সিরিজে প্রচুর ১৮+ গালাগালি এবং দৃশ্য রয়েছে তাই দেখার সময় অবশ্যই একাই দেখবেন। সিরিজের প্রধান ভিলেন রিংকু পাজির অভিনয় দারুন ছিলো এবং বাকিদেরও অভিনয় পারফেক্ট ছিলো । এর এখন পর্যন্ত দুইটা সিজন রিলিজ পাইছে এবং এপিসোড সংখ্যা ২০ টি। সামনে এর সিজন থ্রি ও আসবে।
Undekhi: Season 1-2 Hindi Download
ক্রাইম থ্রিলার সিরিজ লাভারদের জন্য পারফেক্ট একটা সিরিজ ।
